ঘরের ভেতর সাপের কামড়, দ্রুত হাসপাতালে নেওয়ার পর অ্যান্টিভেনম।
তেওয়ারিয়া, পোড়াদহ, মিরপুর থানা।
ঘরের ভেতরে সাপের কামড়ে আক্রান্ত হন এক ব্যক্তি। খবর পাওয়ার পর রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
অল্প সময়ের মধ্যেই রোগী হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছে।
সর্বশেষ আপডেট অনুযায়ী, রোগীর অক্সিজেন চলছে। তিনি চোখ মেলে তাকাতে পারছেন, স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং কথার প্রতি স্বাভাবিকভাবে সাড়া দিচ্ছেন। তবে কামড়ের স্থানে কিছুটা জ্বালাপোড়ার অনুভূতি রয়েছে।
সাপের কামড়ের ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত সঠিক চিকিৎসার আওতায় আসা। ওঝা, কবিরাজ, ঝাড়ফুঁক কিংবা কোনো ধরনের অবৈজ্ঞানিক চিকিৎসার পেছনে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে পৌঁছানো উচিত।
রোগীর পরবর্তী আপডেট পরিস্থিতি অনুযায়ী জানানো হবে।আমাদের সদস্য স্ব শরীরে সাক্ষাৎ করে রোগীর আপডেট জানাবে।
সবার কাছে রোগীর জন্য দোয়া কামনা করছি।
নোটঃসাপের ছবি প্রতিকী অর্থে।