• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Headline
সাপের কামড়, দ্রুত হাসপাতালে নেওয়ার চিকিৎসকদের পরামর্শ খুলনা দৌলতপুর কুলিরবাগান নামক এলাকাতে জলিল মুন্সি (৩৫), পিতাঃ- দিলু মুন্সি নামে এক ব্যক্তিকে গু/লি করে হ/ত্যা  সুখবর: ৪৫০ দিন পর পূর্ণ যৌবন ফিরে পেল রূপসা/সীমান্ত এক্সপ্রেস* ১৪ কোচের বিশাল বহর নিয়ে ছুটবে, যুক্ত হলো বহুল প্রত্যাশিত নন-এসি কেবিন তেলিগাতি পাকারমাথায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, জড়িত দুজন প্রাক্তন কুয়েট শিক্ষার্থী। ঝুঁকির মধ্যে কোরআনের পাখিরা! খালিশপুরের মাদ্রাসা ভবন ভেঙে পড়ার উপক্রম* রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যহত শতবর্ষী বৃদ্ধার স্বপ্নপূরণ: নতুন ঘর পেলেন রামপালের সখিনা বেগম বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় পার্কিংয়ের নামে অযৌক্তিক চাঁদা আদায় শুরু হলো কাঙ্ক্ষিত ‘রুকন সম্মেলন ২০২৬’!

সুখবর: ৪৫০ দিন পর পূর্ণ যৌবন ফিরে পেল রূপসা/সীমান্ত এক্সপ্রেস* ১৪ কোচের বিশাল বহর নিয়ে ছুটবে, যুক্ত হলো বহুল প্রত্যাশিত নন-এসি কেবিন

M.A Salam ( Babu) / ৫১ ০০ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, খুলনা ভিশন

 

অবশেষে অপেক্ষার অবসান। সুদীর্ঘ *৪৫০ দিনেরও বেশি সময়* পর অবহেলিত রূপসা/সীমান্ত এক্সপ্রেস ফিরে পেল তার প্রত্যাশিত বহর।

এক বছরেরও বেশি সময় পর আবারও এই জনপ্রিয় ট্রেনে যুক্ত হয়েছে যাত্রীদের সবচেয়ে পছন্দের *নন-এসি কেবিন (First Class)*। এর মধ্য দিয়ে রূপসা-সীমান্ত ফিরে পেল তার হারানো যৌবন।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, এখন থেকে *লাগেজ ভ্যানসহ মোট ১৪টি কোচের* বিশাল বহর নিয়ে চলাচল করবে রূপসা/সীমান্ত এক্সপ্রেস।

এটি বর্তমানে চিলাহাটি ও খুলনা বেজের মধ্যে *সর্বোচ্চ লোডের ট্রেন* হতে যাচ্ছে। ফলে খুলনা-যশোর-চিলাহাটি রুটের হাজারো যাত্রীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

রেলফ্যান ও নিয়মিত যাত্রীরা বলছেন, রূপসা/সীমান্ত শুধু একটি ট্রেন নয়, এটি উত্তরবঙ্গের সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সেতুবন্ধন। নন-এসি কেবিন যুক্ত হওয়ায় মধ্যবিত্ত পরিবার, বয়স্ক ও শিশুদের নিয়ে ভ্রমণকারীদের জন্য স্বস্তি ফিরেছে।

খুলনা রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা জানান, যাত্রী চাহিদা বিবেচনা করেই বহরে নতুন কোচ সংযোজন করা হয়েছে। আশা করা যায়, এখন থেকে ট্রেনটি আরও সময়ানুবর্তিতা ও সেবার মান বজায় রাখতে পারবে।

#রূপসা_সীমান্ত #বাংলাদেশ_রেলওয়ে #খুলনা #চিলাহাটি #Rupsa_Express


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা