• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

শ্রীমঙ্গলের মির্জাপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৬৪৪ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

শ্রীমঙ্গলের মির্জাপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউ.পি শাখা’র উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ০৮ মার্চ ২০২৫ইং, ১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহান এর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার সহকারী সেক্রেটারী, শ্রীমঙ্গল উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তারেক মাহফুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোঃ আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা আমির মাসুক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল সহ প্রমুখ।
উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে এক হাজারের অধিক মানুষ উপস্থিত ছিলেন, ইফতারের আগ মুহূর্তে ইফতার সামনে নিয়ে দোয়া করেন, কামাসিদ মহিলা টাইটেল মাদ্রাসার মুহতামিম (প্রিন্সিপাল) মাওলানা বিলাল আহমেদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা