• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
বাইকারদের অবস্থা, শখের রাইড নাকি আইনি হয়রানির গোলকধাঁধা? নতুন বাজারে যুবককে কুপিয়ে জখম, দুর্বৃত্তদের হামলা সুন্দরবনে ‘স্মার্ট টিমের’ অভিযান, নৌকা-ট্রলার ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা বাগেরহাটে জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করলেন ধর্ম সচিব পাইকগাছায় নিষিদ্ধ আ’লীগের গোপন বৈঠকের অভিযোগ নেতৃত্বে ফসিয়ার রহমান কলেজের ভাইস প্রিন্সিপাল উৎপল বাইন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল উপহার বিতরণ ,আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি নেতৃত্বের আড়ালে প্রতারণা! খুলনার শ্রমিক অধিকার পরিষদ নেতাদের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

“রুচির দুর্ভিক্ষ” নাকি “তৈলাক্ত বাঁশের রিলে রেস”? তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পদায়ন নিয়ে আলোচনা-সমালোচনা

স্টাফ রিপোর্টার / ৭৭ ০০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার: রবিউল ইসলাম

 

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে লোক নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে কড়া সমালোচনা করে “রুচির দুর্ভিক্ষ” এবং “তৈলাক্ত বাঁশের রিলে রেস” শব্দবন্ধ ব্যবহার করেছেন দলের ত্যাগী ও পরিক্ষিত বঞ্চিত নেতা কর্মীরা। বিএনপি নেতৃত্ব যোগ্যতার চেয়ে “তেল” ও আনুগত্যকে বেশি প্রাধান্য দিচ্ছে। উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তির নাম বারবার ত্যাগী দের বক্তব্যে তারা দাবি করে তাদের পদায়ন ও নিয়োগের বিষয়টি তুলে ধরেন।

যাদের নাম উঠে এসেছে:

১. রাশেদ খান: গণঅধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন করে তৃতীয় হন। জনগন যাকে ছুড়ে ফেলেছে, তাকে সচিব পদমর্যাদায় তারেক রহমানের “রাজনৈতিক সহকারী” হিসেবে নিয়োগ দেওয়া হয় ।

২. ডা. জাহিদুর রহমান: পেশায় চিকিৎসক ডা. জাহিদুর রহমানকে তারেক রহমানের “পলিটিক্যাল স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা” হিসেবে পদায়ন করানো হয়।

৩. মীর শাহে আলম: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের বিষয়ে অভিযোগ তোলা হয় যে, তিনি মন্ত্রী হওয়ার পর তার নির্বাচনী এলাকার ৩টি ইউনিয়নের নাম তার ছেলে-ভাতিজির নামে পরিবর্তন করেছেন। এছাড়া তার ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠান ১৩ কোটি টাকার কাজ পেয়েছে বলেও দাবি করা হয়।

৪. গিয়াস উদ্দিন মামুন ওরফে “খাম্বা মামুন”: তারেক রহমানের “স্কুল বন্ধু” হিসেবে পরিচিত গিয়াস উদ্দিন মামুনের বিরুদ্ধে ২২টি মামলা থাকলেও জুলাই পরবর্তী সময়ে তিনি ১৭টি মামলা থেকে খালাস পেয়েছেন বলে দাবী করা হয়।

৫. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা: স্বরাষ্ট্র, শিক্ষা, শিল্প, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে “জোকার”, “নকল বিশেষজ্ঞ”, “শ্রমিক নেতা”চাটুকার ইত্যাদি বিশেষণে সমালোচনা করা হয়। বিশেষ করে একজন উপদেষ্টার একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন এবং প্রধানমন্ত্রীর মুখপাত্রের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়।

বিএনপি নেত্রী পাপিয়ার একটি বক্তব্যও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এ, যেখানে তিনি বলেন “উনিতো পছন্দই করেন না কোন ভালো লোক, ভদ্রলোক, যোগ্য লোক”।

ত্যাগীদের প্রশ্ন, “দেশে কি যোগ্য মানুষের অভাব? নাকি তারেক রহমানের পাশে যোগ্য মানুষই নেই? আছে। তবে যোগ্যতা আর তেল, একই পাল্লায় যখনই উঠছে তার পাল্লাটা কেন জানো, তেলের দিকেই বেশি ঝুঁকছে।”

সাধারণ জনগণ প্রশ্ন রাখেন, “এটি কি যোগ্যতার সরকার? নাকি তৈলাক্ত বাঁশের রিলে রেসের সরকার?”

প্রসঙ্গত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে রাষ্ট্র ও দল পুনর্গঠনের নানা উদ্যোগ নিচ্ছে। এ নিয়ে দলের ভেতরে-বাইরে পক্ষে-বিপক্ষে নানা মত রয়েছে।

বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা