নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী চলমান বৃক্ষরোপন কর্মসূচির মধ্যেই খুলনায় দরপত্র আহবান করেই কাটা হলো পরিবেশের জন্য ক্ষতিকর ৮৯টি আকাশমনি গাছ। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সোলার পার্কের মধ্যে থাকা এই গাছগুলো কাটা হয়েছে। এখানে নতুন বনায়ন করার পরিকল্পনা থেকে বড় ও মাঝারি আকাশমনি গাছগুলো কাটা সম্পন্ন হয়েছে। গাছ কর্তনকারী ঠিকাদার মো: শফিক বলেন, কেসিসি আকাশমনি গাছ কাটার জন্য দরপত্র আহবান করে। এতে অংশ নিয়ে ঠিকাদার হাসিব টেন্ডার পান। তার কাছ থেকে শফিক কিনে নিয়ে গাছগুলো কাটেন। এখানে কাটার জন্য ৯১টি গাছ তালিকায় উল্লেখ ছিল। কিন্তু তিনি পেয়েছেন ৮৯টি গাছ। সবগুলোই কাটা সম্পন্ন হয়েছে।
কেসিসির সম্পত্তি শাখার কর্মকর্তা ও বৃক্ষরোপন কমিটির সদস্য সচিব মো: সালাউদ্দিন বলেন, কেসিসির লক্ষ্য রয়েছে ৫০ হাজার গাছ লাগানো। এ পর্যন্ত ২২ হাজার গাছ লাগানো সম্পন্ন হয়েছে। এখন কেসিসির তিনটি পার্কে (সোলার পার্ক, লিনিয়ার পার্ক ও ওয়ান্ডারল্যান্ড পার্ক) ২৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। যা বিকাশ কোম্পানি বাস্তবায়ন করবে। সে কারণেই পরিবেশ বান্ধব নয় এমন গাছগুলো কেটে নতুন গাছ লাগানোর পরিকল্পনা নেয়া হয়। তারই অংশ হিসেবে সোলার পার্কের ৯১টি আকাশমনি গাছ চিহ্নিত করে টেন্ডার দিয়ে কাটা হয়। বৃহৎ পরিকল্পনা থেকেই এ সিদ্ধান্ত হয়। নতুন গাছ লাগানোর পর এই তিনটি পার্কের পারিবেশ উন্নত হবে। তেমনি শহরে গাছে আধিক্য বাড়বে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রজিব আহমেদ বলেন, সোলার পার্কে পরিবেশের জন্য ক্ষতিকর আকাশমনি গাছগুলো কেটে ফেলে নতুন বনায়নে পরিকল্পনা নেয়া হয়েছে। নির্দিষ্ট স্থানে বনায়নে খুলনা শহরের তিনটি স্থানের একটি সোলার পার্ক। নতুন গাছ লাগানোর পর এখানের পরিবেশের উন্নয়ন দৃশ্যমান হবে।
কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর গাছগুলো কেটে নতুন ও পরিবেশ বান্ধব গাছ লাগানো