• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
বাইকারদের অবস্থা, শখের রাইড নাকি আইনি হয়রানির গোলকধাঁধা? নতুন বাজারে যুবককে কুপিয়ে জখম, দুর্বৃত্তদের হামলা সুন্দরবনে ‘স্মার্ট টিমের’ অভিযান, নৌকা-ট্রলার ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা বাগেরহাটে জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করলেন ধর্ম সচিব পাইকগাছায় নিষিদ্ধ আ’লীগের গোপন বৈঠকের অভিযোগ নেতৃত্বে ফসিয়ার রহমান কলেজের ভাইস প্রিন্সিপাল উৎপল বাইন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল উপহার বিতরণ ,আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি নেতৃত্বের আড়ালে প্রতারণা! খুলনার শ্রমিক অধিকার পরিষদ নেতাদের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

M.A Salam ( Babu) / ৭৭ ০০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধিঃ

রামপালের গোবিন্দপুরে জমি দখল চেষ্টা ও হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ভুক্তভোগী মাষ্টার আবু জাফর শেখ এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের অহেদ মোড়লের কাছ থেকে গত ইংরেজি ১৬-০৩-১৯৭৭ সালে ২১০৭ নং দলিলে কবলামু্লে ০.২৩ একর জমি খরিদ করেন। তিনি ১১৯ নং গোবিন্দপুর মৌজার এসএ ৪৪০ খতিয়ানের সাবেক ১৯২৬ ও বর্তমান ৫১৪৪ দাগের ০.৪৮ একর জমির মধ্যে ০.২৩ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পরে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখলে থাকলেও বিগত সরকারের আমলে প্রতিপক্ষ একই গ্রামের আমির হোসেন শেখের ছেলে ফরহাদ শেখ তাদের জমি দাবি করে জোরপূর্বক জমিটি দখলে রাখার চেষ্টা করে। এ ঘটনায় প্রতিমন্ত্রীর নির্দেশে স্থানীয় শালিশ বৈঠকে জমি বুঝে দেয়ার কথা বলা হলেও ফরহাদ শেখ জমি বুঝে দেননি বরং তিনি জমি দখলে রাখতে মামলা মকদ্দমা করে হায়রানি করছেন বলে ভুক্তভোগী লিখিত সংবাদ সম্মেলনে জানান। অভিযোগের বিষয়ে ফরহাদ শেখের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ওরা জায়গা পাবে তবে যা পাবে, তার বেশী তারা ভোগদখলে আছে। ভুক্তভোগী মাপজোক করে বুঝে পেতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা