নেপালের অভিযোগ, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী বড় শিল্পোন্নত দেশগুলির গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফল ভুগতে হচ্ছে নেপালকে। তাই সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হওয়া প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতির জন্য ভারত, চিন এবং আমেরিকার মতো বড় নির্গমনকারী দেশগুলির কাছ থেকে ক্ষতিপূরণ চেয়েছে কাঠমান্ডু।