সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞার শেষ দিনে চারটি জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ জন আত্মসমর্পণ করেছেন। র্যাব-৬-এর উদ্যোগে তাঁদের আত্মসমর্পণ করানো হয়।
আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই/আফজাল বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর ৮ জন রয়েছেন।
র্যাব জানিয়েছে, সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখতে এ কার্যক্রমের পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে। আত্মসমর্পণকারী জলদস্যুদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়েও তথ্য জানানো হবে।