• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জলমা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা চুয়াডাঙ্গায় বাস টার্মিনালের পাশে যুবকের মরদেহ উদ্ধার বটিয়াঘাটায় শারদীয় দুর্গোৎসব ও জন্মাষ্টমী উপলক্ষে বর্ধিত সভা শুক্রবার জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় ২৮ লাখ টাকার স্বর্ণালংকারসহ এক ব্যক্তি গ্রেপ্তার যশোরে Wincerex ও Eskuf সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মালয়েশিয়ায় চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় সরকারি সার চুরির ঘটনায় সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বটিয়াঘাটায় যাত্রাশিল্পীদের সঙ্গে বিএনপির মতবিনিময় আধুনিক সমরাস্ত্র উৎপাদন এর লক্ষ্যে চট্টগ্রামের ভাটিয়ারিতে জলিল টেক্সটাইল মিলস্ লিঃ এর জমি বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর চুক্তি স্বাক্ষর

চুয়াডাঙ্গায় বাস টার্মিনালের পাশে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৬ ০০ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শিমুল রেজা,

চুয়াডাঙ্গা সদর থানাধীন ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে আসাদুল ওরফে সাহাবুদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) ভোর ৫টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি বিদ্যুতের খুঁটির পাশে আসাদুলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত আসাদুল ওরফে সাহাবুদ্দিন চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া এলাকার মৃত আবদুল ওহাব আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পরিবারের সদস্যরা জানান, আসাদুল প্রায় ১০ বছর ধরে অসুস্থ ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে নিহতের মা ও ভাই ঘটনাস্থলে উপস্থিত হন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পরবর্তী কার্যক্রম শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে

শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০১৭৭৭৫৫৫২৫৪
২৯/০৮/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা