খুলনায় ডেঙ্গু মহামারি রূপ ধারণ করায় ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সদর থানা যুবদলের অন্তর্গত ২২ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রধান অতিথি হিসাবে ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।
প্রধান উদ্বোধক হিসেবে ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।