• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
রূপসায় যুবককে গু-লি করে হ-ত্যা ফুলতলা কেন্দ্রে দাখিল পরীক্ষার ফলাফলে দৌলতপুর আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য বাগেরহাটের শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক, গুরুতর আহত -৪ প্রানের ঝুকি নিয়ে ৩০ বছরে ১০ হাজারের বেশি সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত করেন শরণখোলার শামছু!অভাব অনাটনে চলছে দিন।সরকারি স্বীকৃতি বা আর্থিক সহায়তা চান শামছু! রামপালে চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া অসহায় রেহানার পাশে প্রতিমন্ত্রী, মিলল ঘর-খাদ্য-অর্থ সহায়তা জলমা ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ দৌলতপুর আলিম মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। ফুলতলা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবা সহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার এই ছেলে দুইটা ঢাকা যাত্রাবাড়ী থানায় আছে

বাগেরহাটের শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক, গুরুতর আহত -৪

M.A Salam / ২৫ ০০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আবু-হানিফ,(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহন নামে একটি বাসের ধাক্কায় আবু হানিফ বেপারী (৭০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ওই ভ্যানে থাকা নারী, শিশুসহ চারজন। রবিবার (৯আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হানিফ ব্যাপারির বাড়ি উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে।
আহত ব্যক্তিরা হলেন, সুরমা বেগম (৩৫), তানভীর (১৩) মো. হানিফ (৪০) ও হাফিজ (৪৫)। আহতদের শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে হামিম পরিবহনের বাসটি সকালে রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে আসে। একইসময় হানিফ নামে ওই ভ্যানচালক সাউথখালী থেকে চারজন বাসযাত্রী নিয়ে স্ট্যান্ডে আসেন। তখন বাসটি পার্কিং করার সময় হানিফ ব্যাপারির যাত্রীবোঝাই ভ্যানে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ভ্যানচালকসহ পাঁচজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চালক হানিফকে মৃত ঘোষনা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লাভনী জানান, একজনকে মৃত্যু অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়। আহত বাকি চারজনের শরীরেও মারাত্মক ইনজুরি থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে সঙ্গে বাসের চালক ও স্টাফরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা