• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
জলমা ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ দৌলতপুর আলিম মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। ফুলতলা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবা সহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার এই ছেলে দুইটা ঢাকা যাত্রাবাড়ী থানায় আছে বিদেশী পিস্তল ও গুলি সহ এক সন্ত্রাসীকে আটক “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” কুয়েটের শিক্ষার্থী গত দুই দিন ধরে নিখোঁজ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে দুইদিন বন্ধ থাকার ১নং ইউনিটের উৎপাদন শুরু হয়েছে নগরীর নিরালা আবাসিক এলাকায় গৃহবধুর আত্মহত্যার রহস্যের জট খুলতে শুরু করেছে।

ফুলতলা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী

M,A Salam / ১০ ০০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতিরোধে বৃক্ষরোপণ করুন

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে এ ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখেছে। দেশকে সুজলা-সুফলা করে গড়ে তুলতে সাধারণ জনগণ সহ সকলকে বেশি করে গাছ লাগানো ও তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানিয়ে ছিলেন। বাংলাদেশে বনের পরিমান দিনে দিনে কমে আসছে। বর্তমানে দেশের ১০ভাগ বনভূমিও নেই ও অপরিকল্পিতভাবে গাছ কেটে বন উজার করেছে। তথাকথিত উন্নয়নের নামে গাছ কটে মরুভূমি করা হয়েছে। এতে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

০৮ আগস্ট (শনিবার) সকাল ১১.৪৫ ঘটিকায় ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ ও উপজেলা চত্বরে বৃক্ষরোপন করা হয়।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার দীর্ঘমেয়াদি উদ্যোগ। গাছ পরিবেশের সবচেয়ে বড় বন্ধু এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির থেকে আমাদের রক্ষা। গাছ অক্সিজেন দিয়ে মানবজাতিকে টিকিয়ে রাখে। গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গাছ থেকে প্রাপ্ত ফল ও ছায়া মানবজাতি এবং পশুপাখির উপকারে আসলে তা রোপণকারীর জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। বাসযোগ্য ও সুস্থ পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ উদ্যোগে পতিত জায়গায় ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাস্ট্র অবকাঠামো বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কোমলমতি শিক্ষার্থীরা। লেখাপড়ার পাশাপাশি বৃক্ষরোপনের কর্মসূচি হিসেবে কাজ করছে শিক্ষার্থীরা। দেশের সকল শিক্ষার্থী ১টি করে ফলজ বৃক্ষরোপণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে তার রক্ষণাবেক্ষণ করলে প্রধানমন্ত্রীর ঘোষিত লক্ষ্যমাত্রা পূরণ হবে। তাই জেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও রাস্তার দুইধারে বৃক্ষরোপণ চলমান রয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আবুল বাসার, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক এস এ রহমান বাবুল, জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, ফুলতলা উপজেলা বিএনপি সদস্য সচিব মনির হাসান টিটো।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম সরদার, আনোয়ার হোসেন বাবু, অহিদুজ্জামান নান্না, এনামুল হোসেন পারভেজ, সাব্বির হোসেন রানা, মশিউর রহমান বিপ্লব, এহসানুল হক লন্ডন, জামাল হোসেন ভূইয়া, মোতাহার হোসেন কিরন, আক্তার হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, পীর আলী, মাসুদ রানা, ফয়সাল আহমেদ, টিটু জোমার্দার, আলমগীর সরদার, রবিউল ইসলাম রবি প্রমুখ।

ফুলতলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫০০টি (এক হাজার পাঁচ শত) ফলজ গাছ বিতরণ করেন এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন।

উপজেলার অনুষ্ঠান শেষে জামিরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর সরদার ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন, তার স্বাস্থ্যের খোঁজখবর নেন ও চিকিৎসার তদারকি করেন।

ক্যাপশন : খুলনা জেলা পরিষদের আয়োজনে ফুলতলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ ও উপজেলা চত্বরে বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা