• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নতুন কুড়িঁ স্পোর্টস (সিজন-২) উপলক্ষ্যে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় নারীকে গুলি করে হত্যা বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি বাড়ির বারান্দার রেলিংয়ে এই ৩টি ভুল আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে! সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ,পায়ের ছাপ দেখে গ্রামবাসী আতংতিক!এলাকায় মাইকিং তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য, বাগেরহাটে দল থেকে বিএনপি নেতাকে বহিষ্কার

খুলনায় দিনদুপুরে গুলি ও কুপিয়ে যুবক জখম

M,A Salam / ২৬৬ ০০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
Oplus_131072

খুলনা নগরীর লবণচড়া এলাকায় দিনদুপুরে সশস্ত্র হামলায় আরিফ সিকদার (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রকাশ্যে গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এ হামলার ঘটনা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরিফ সিকদার লবণচড়া থানার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা আবুল কালাম সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত হঠাৎ আরিফকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত আরিফের ভাই সজীব সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যাকে ফ্যাসিস্ট সরকার বলতাম, সেই সময়েও এভাবে প্রকাশ্যে গুলি ও কোপাকুপির ঘটনা এতটা ছিল না। এখন বৈধ নির্বাচিত সরকারের আমলে কেন সহিংসতা বাড়ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে কি না, সেটাও প্রশ্নের মুখে।

লবণচড়া থানার ডিউটি অফিসার এসআই তমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

পুলিশ জানায়, হামলার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনার পর চরম উদ্বেগ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা