• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
মোংলায় ছাত্রদলের চার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ভাগ্য কতটা নির্মম! স্বামী স্ত্রী দুজনেই ভিক্ষা করেন একটি পা নেই সদ্যজাত পুত্র সান্তানের বাবা হয়েছে চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, বিদেশি পিস্তল, গুলি-কার্তুজ ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার; ৩ জন গ্রেফতার খুলনায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, বাড়ছে রোগীর চাপ লবণচরায় ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ঘুষ, নিয়োগ অনিয়ম ও ৪ কোটি টাকার ভুয়া বিলের অভিযোগে খুলনার সিভিল সার্জনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন বাগেরহাটে অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলায় নিয়মিত বসে উন্মুক্ত দাবার মঞ্চ: অবসরে বুদ্ধির খেলায় মিলনমেলা বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে ‎বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের পক্ষ থেকে ৮৫৩ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। ‎

কুড়াল-ছুরির আঘাতে কিশোরীসহ দুই নারী গুরুতর আহত।

M.A Salam / ৯৬ ০০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
Oplus_131072

মাগরিবের নামাজে সেজদার মধ্যেই রক্তাক্ত হামলা: পাইকগাছার রাড়ুলী দক্ষিণ কাটিগড়া কুড়াল-ছুরির আঘাতে কিশোরীসহ দুই নারী গুরুতর আহত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মসজিদের সামনের পাশ্ববর্তী নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— মোছা. তামান্না সুলতানা (১৪), পিতা মো. সাইদুর রহমান এবং তার নানী পারুল বেগম (৪৫), স্বামী মোক্তার আলী গাজী। অভিযুক্ত মো. শাহীন গাজী (২৪), রজব আলী গাজীর ছেলে। সকলের বাড়ি একই এলাকার কাটিপাড়া গ্রামে। স্থানীয় লোকজন ছুটে আসলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত তামান্না সুলতানা ও পারুল বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রান্ত জানান, তামান্নার ঘাড়, হাত ও বুকে গুরুতর জখম হয়েছে। তার ঘাড়ে আমাদের পক্ষে সেলাই করা সম্ভব না । হাত ও বুকেও একাধিক সেলাই দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে পাইকগাছা থানার কর্তব্যরত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে এসআই মনিরুজ্জামানকে হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, এ প্রতিবেদনে অভিযুক্তের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ভুক্তভোগী পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা