• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
মোংলায় শরীফ মোস্তফা কামালের বিদায় সংবর্ধনা  খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক-দুই ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৮ খুলনায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে দুই জন নিহত সুন্দরবনের অবৈধভাবে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ করা হবে: বন প্রতিমন্ত্রী ডুমুরিয়া গুটুদিয়া ইউনিয়ন ৩ ওয়ার্ড সম্বাব্য সদস্য প্রাথীর নির্বাচনী পরিবেশ নষ্টে মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন। খুলনায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিতে জরিপ ও সংবাদ সম্মেলন চোরের অপবাদে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা: দুই প্রধান আসামি গ্রেপ্তার খুলনায় ইতি নামে দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

সুন্দরবনের অবৈধভাবে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ করা হবে: বন প্রতিমন্ত্রী

M.A Salam / ১২ ০০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মো: হাছিব সরদার,

মোংলা: উপকূলীয় মানুষের ভাগ্য উন্নয়ন। নারীদের কর্মসংস্থান বৃদ্ধি। মোংলা বন্দর, ইপিজেড ও শিল্প কলকারখানায় নারী-পুরুষসহ সকলের কাজের সুযোগ তৈরি কারা এবং লবণাক্ততার ফলে কৃষিখাতে বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা সহ সুন্দরবন কেন্দ্রিক সম্পদ সুষ্ঠুভাবে আহরণ ও সুন্দরবনে বিষ প্রয়োগ করে অবৈধভাবে মাছ শিকার সম্পূর্ণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

শনিবার সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৬ মৌসুমে কৃষি পূণর্বাসন সহায়তা খাত হতে খরিফ মৌসুমে উফশী রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ, সার ও অর্থিক সহায়তা প্রদান ও কৃষি প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ২ হাজার ৩ শত ৩০ জন কৃষক-কৃষাণীদের মাঝে সার, ফলের চারা, ধান ও শাকসবজির বীজ প্রদান করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মো: রেফাতুল ইসলাম, মোংলা থানা অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারন সম্পাদক আবু হোসেন হাওলাদার পনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা