খুলনা নগরীর লবণচরা থানার হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) লবণচরা থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, লবণচরা থানার এসআই (নিঃ) মো. আশরাফুল আলমের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় হরিণটানা এলাকার নিউটাউন আবাসিক সংলগ্ন জব্বার সড়কের মুখে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে মো. মিঠুন গোলদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
গ্রেপ্তার মিঠুন গোলদারের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার বালিয়াদা গ্রামে।
লবণচরা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে।