• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Headline
ডুমুরিয়া গুটুদিয়া ইউনিয়ন ৩ ওয়ার্ড সম্বাব্য সদস্য প্রাথীর নির্বাচনী পরিবেশ নষ্টে মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন। খুলনায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিতে জরিপ ও সংবাদ সম্মেলন চোরের অপবাদে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা: দুই প্রধান আসামি গ্রেপ্তার খুলনায় ইতি নামে দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। সুন্দরবনে সক্রিয় জলদস্যু একজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার দেবহাটায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ১ পাইকগাছা উপজেলার জন্য বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের চিঠি হস্তান্তর

চোরের অপবাদে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা: দুই প্রধান আসামি গ্রেপ্তার

রাজ / ১৭ ০০ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে চোরের অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শুক্রবার পৃথক অভিযানে যশোর ও ফরিদপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-৬ জানিয়েছে, যশোর সিপিসি-৩ ক্যাম্পের একটি দল শুক্রবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রী দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি অপূর্বকে গ্রেপ্তার করে। একই দিন রাতে র‍্যাব-৬-এর সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) সদস্যরা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি প্রসেনজিৎকে গ্রেপ্তার করেন।
র‍্যাব জানায়, নিহত আনোয়ার হোসেন (৩২) একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত ২৫ জুন দিবাগত রাত তিনটার দিকে তাঁকে চোর সন্দেহে ধরে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে কয়েকজন মিলে মারধর করেন বলে হত্যা মামলায় অভিযোগ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আনোয়ারকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই গোলাম নবীর হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা