• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Headline
খুলনায় ইতি নামে দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। সুন্দরবনে সক্রিয় জলদস্যু একজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার দেবহাটায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ১ পাইকগাছা উপজেলার জন্য বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের চিঠি হস্তান্তর পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনে খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী বটিয়াঘাটায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত। রামপালে চিপস খেয়ে ১২ শিক্ষার্থীর অসুস্থের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা বটিয়াঘাটা উপজেলায় দিনব্যাপী আইসিসিএপি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত। রফিক গাজী হত্যা মামলায় সন্দেহভাজন দুইজন গ্রেপ্তার

সুন্দরবনে সক্রিয় জলদস্যু একজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

Raj / ২২ ০০ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে সুন্দরবনে সক্রিয় বলে দাবি করা এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ সময় তাঁর কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ও ৩৬ রাউন্ড সীসার বুলেট উদ্ধার করার কথা জানিয়েছে বাহিনী।
র‍্যাব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২ জুলাই) বিকেল চারটার দিকে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল এলাকায় অভিযান চালায়। এ সময় আজহারুল ইসলাম (৪০) ওরফে খানজাহানকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাবের ভাষ্য, গ্রেপ্তার হওয়া আজহারুল দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে। অভিযানের সময় তাঁর হেফাজত থেকে পৃথক দুটি পলিথিনের ব্যাগে মোড়ানো দুটি ওয়ান শুটার গান ও ৩৬ রাউন্ড তাজা সীসার বুলেট উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজহারুল সুন্দরবন এলাকায় সক্রিয় একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও জলদস্যু। তাঁর বিরুদ্ধে খুলনার কয়রা থানা এবং সাতক্ষীরার শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে র‍্যাবের প্রাথমিক যাচাইয়ে জানা গেছে।
র‍্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাঁকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা