• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Headline
দেবহাটায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার দেবহাটায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ১ পাইকগাছা উপজেলার জন্য বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের চিঠি হস্তান্তর পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনে খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী বটিয়াঘাটায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত। রামপালে চিপস খেয়ে ১২ শিক্ষার্থীর অসুস্থের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা বটিয়াঘাটা উপজেলায় দিনব্যাপী আইসিসিএপি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত। রফিক গাজী হত্যা মামলায় সন্দেহভাজন দুইজন গ্রেপ্তার নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারকল্পে সুধী সমাবেশ অনুষ্ঠিত: কেএমপি লবণচরায় মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

বটিয়াঘাটা উপজেলায় দিনব্যাপী আইসিসিএপি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত।

M,A Salam / ২৭ ০০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :—

‎‎খুলনার বটিয়াঘাটা উপজেলায় AMRA প্রকল্পের আওতায় ২৯ মে ২০২৬ তারিখ রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপকারভোগী যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্ডার কামরুজ্জামান।

‎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ শোয়েব সাত- ঈল ইভান,উপজেলা কৃষি অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেহানা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু,সমাজসেবা অফিসার নিগার সুলতানা ও বিএডিসি প্রকৌশলী শরিফুল ইসলাম।

উক্ত কর্মশালায় সুশীলন এর প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে সম্যক আলোচনা করেন। যাতে বিস্তারিতভাবে প্রান্তিক পর্যায়ের দুর্যোগ-কবলিত মানুষদের নিয়ে কাজ করার কথা বলা হয় এবং প্রান্তিক মানুষদের জলবায়ু সহনশীল ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি কাজ করবে বলা হয়। ইতোমধ্যে প্রকল্পের আওতায় সূরখালী ইউনিয়নের ০১ ও ০৪ নং ওয়ার্ডের গরিয়ারডাঙ্গা ও ভগবতীপুর গ্রাম থেকে ১০৩ জন উপকারভোগী নির্বাচন করে কমিউনিটির অংশগ্রহণে স্থানীয় সরকারের প্রতিনিধি বৃন্দের দ্বারা তালিকা যাচাই করন সম্পন্ন হয়েছে।

ইউএনও মহোদয় সহ অন্যান্য প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের আশ্বাস জ্ঞাপন করেন।
এ সময় সুশীলন এর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজীব ঘোষ,নুরুন্নবী প্রিন্স, তাপস দাস ও দীপা বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা