• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Headline
ভারতের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ বাংলাদেশি দগ্ধ হয়েছেন। দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে,বাগেরহাটে সেতু মন্ত্রী বাগেরহাটের কচুয়ায় কালভার্ট নির্মাণের চার মাসেও হয়নি সংযোগ সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খুলনা জাতিসংঘ পার্কের সামনে নিত্যদিনের যানজট সীমাহীন ভোগান্তি জনগণের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, এমপি-এর খুলনায় আগমন ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন কেএমপি, খুলনার সোনাডাঙায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex ও Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার খুলনার রূপসায় ইট ভাটায় চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বসতঘর, রান্নাঘর, মসজিদ ও আশ্রয়ণ প্রকল্পের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কাদাপানির মধ্যে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। জোয়ারের সময় অনেক পরিবার ঘরে তালা দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।

খুলনায় ‘আশিক গ্রুপের’ শীর্ষ শুটার দাবি করা পারভেজ গ্রেপ্তার

Reporter Name / ৯৮ ০০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

খুলনা মহানগরের লবণচরা থানা এলাকা থেকে ‘আশিক গ্রুপের’ শীর্ষ শুটার হিসেবে পরিচিত বলে পুলিশের দাবি করা মো. পারভেজ গাজী (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে লবণচরা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
পুলিশের ভাষ্য, পারভেজ মহানগরের শীর্ষ সন্ত্রাসী ‘আশিক গ্রুপের’ প্রধান শুটার। তাঁর বিরুদ্ধে লবণচরাসহ আশপাশের এলাকায় হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকসংক্রান্ত বিভিন্ন অভিযোগ রয়েছে। লবণচরা এলাকায় সংঘটিত একাধিক গুলির ঘটনার সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
কেএমপির তথ্যমতে, পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত, চুরি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া তাঁর নামে কয়েকটি সাধারণ ডায়েরিও (জিডি) রয়েছে।
তবে পুলিশের এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার হওয়া পারভেজ বা তাঁর পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলাগুলোর বিচারিক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব অভিযোগ আদালতে প্রমাণিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা