• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Headline
৩০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্দেগ্যে , নাশকতা বিরুদ্ধে বিক্ষোভ মিছিল মেধা বিকাশেও অনন্য মোহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়: দেশসেরা বিতর্ক প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন খুলনার অস্ত্রসহ পাঁচ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার ১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান। ১২ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, সঙ্গে ছিল দুই শিশু আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি বডি সোহেল গ্রেপ্তার আমির হামজা হত্যা মামলার আসামি ফয়সাল বাদশা গ্রেপ্তার পুলিশকে তথ্য দেবে কে? তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দিয়েই প্রত্যাহার রাশিদুল ইসলাম সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখা গাজী আলাউদ্দিন আহমদ সভাপতি সরদার আবু তাহের সেক্রেটারি

খুলনার অস্ত্রসহ পাঁচ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

আল আমিন সিকদার / ৪১ ০০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন ‘চিহ্নিত সন্ত্রাসীকে’ গ্রেপ্তারের দাবি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
আজ সোমবার কেএমপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মহানগরীতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ১ জুন থেকে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হয়। এর অংশ হিসেবে গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা কয়েকজনের অবস্থান শনাক্ত করা হয়।
ডিবির একাধিক দল শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. আবরার ফয়সাল ওরফে বাদিন (২৪), মো. আল-আমিন (২৯), মো. তুষার শিকদার (৩৮), মো. আসিফ (২৫) এবং মো. সাজ্জাদ হোসেন সাব্বিরকে (১৮) গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা খুলনার ‘বি কোম্পানি’সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে দাবি পুলিশের।
ডিবির ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং ৭ দশমিক ৬৫ বোরের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মহানগরীতে সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং অস্ত্রের উৎস সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে।
কেএমপি জানিয়েছে, মহানগরীতে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা