• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Headline
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয় বটিয়াঘাটা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত। খুলনায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত খুলনা লবণচড়া থানার, নতুন ভবন এর শুভ উদ্বোধন করেন জনাব এ কে এম আওলাদ হোসেন, এডিশনাল আইজিপি (এডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে কেসিসি’র সভা সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্সের রূপান্তরের প্রশিক্ষণ কার্যকক্রম পরিদর্শন বাগেরহাটের আলোচিত ” আইনজীবী হত্যা মামলার আসামি গ্রেফতার “ খুলনায় দিনদুপুরে গুলি ও কুপিয়ে যুবক জখম খুলনা ব্লাড এন্ড ফুড ফাউন্ডেশন এর পরিচালক হৃদয় চৌধুরীর আমন্ত্রণে পথশিশুদের মাঝে খাবার ও কেক বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরীর অন্তর্গত নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। লবনচোরা থানার বিশেষ অভিযানে হরিণটানা জব্বার সড়কের মাথা থেকে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, সৎ বাবা অভিযুক্ত

Reporter Name / ৯৭ ০০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

খুলনার সোনাডাঙ্গা থানায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ওই কিশোরীর সৎ বাবা মো. রানা (৪১) কে অভিযুক্ত করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জুন আনুমানিক রাত ১০টা থেকে ১০টা ২৫ মিনিটের মধ্যে সোনাডাঙ্গা মডেল থানাধীন নাজিরঘাট মেইন রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, তার সৎবাবা মো. রানা তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ ঘটনায় ৪ জুন ভোর ৩টার দিকে সোনাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করে। মামলার বাদী কিশোরীর মা হ্যাপি আক্তার। তিনি অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অনুরূপ আচরণের অভিযোগ থাকলেও সামাজিক কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি। সর্বশেষ ঘটনার পর আইনগত প্রতিকার চেয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত মো. রানা সোনাডাঙ্গা এলাকার নাজিরঘাট মেইন রোড সংলগ্ন এলাকায় বসবাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা