• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

নাগরিক টিভির খুলনা প্রতিনিধির বড় ভাইয়ের মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি / ৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

খবর বিজ্ঞপ্তি
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা এবং কোষাধক্ষ্য এ এইচ এম শামিমুজ্জামান এক যুক্ত বিবৃতিতে নাগরিক টিভির খুলনা প্রতিনিধি হাসানুর রহমান তানজিরের বড় ভাই মিজানুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, মিজানুর রহমানের মৃত্যুতে পরিবারটি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক।
এছাড়াও অনুরূপ শোক বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ডক্টর মো. জাকির হোসেন এবং সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলমসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা