• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Headline
বটিয়াঘাটায় জমি দখলে বাধা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা পূর্ব সুন্দরবনের শেলারচরে ফিশিংবোটসহ ৬ জেলে আটক ঃ শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ শরণখোলায় কেরাম খেলার নামে জুয়ার আসর জমজমাট! স্কুল, কলেজগামী ছাত্র সহ যুব সমাজ ধ্বংসের মুখে। প্রশাসনের হস্তক্ষেপ দাবী শুশীল সমাজের খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক জরুরী সভা রূপসায় যুবককে গু-লি করে হ-ত্যা ফুলতলা কেন্দ্রে দাখিল পরীক্ষার ফলাফলে দৌলতপুর আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য বাগেরহাটের শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক, গুরুতর আহত -৪ প্রানের ঝুকি নিয়ে ৩০ বছরে ১০ হাজারের বেশি সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত করেন শরণখোলার শামছু!অভাব অনাটনে চলছে দিন।সরকারি স্বীকৃতি বা আর্থিক সহায়তা চান শামছু! রামপালে চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া অসহায় রেহানার পাশে প্রতিমন্ত্রী, মিলল ঘর-খাদ্য-অর্থ সহায়তা

কুড়াল-ছুরির আঘাতে কিশোরীসহ দুই নারী গুরুতর আহত।

M.A Salam / ৮০ ০০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
Oplus_131072

মাগরিবের নামাজে সেজদার মধ্যেই রক্তাক্ত হামলা: পাইকগাছার রাড়ুলী দক্ষিণ কাটিগড়া কুড়াল-ছুরির আঘাতে কিশোরীসহ দুই নারী গুরুতর আহত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মসজিদের সামনের পাশ্ববর্তী নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— মোছা. তামান্না সুলতানা (১৪), পিতা মো. সাইদুর রহমান এবং তার নানী পারুল বেগম (৪৫), স্বামী মোক্তার আলী গাজী। অভিযুক্ত মো. শাহীন গাজী (২৪), রজব আলী গাজীর ছেলে। সকলের বাড়ি একই এলাকার কাটিপাড়া গ্রামে। স্থানীয় লোকজন ছুটে আসলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত তামান্না সুলতানা ও পারুল বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রান্ত জানান, তামান্নার ঘাড়, হাত ও বুকে গুরুতর জখম হয়েছে। তার ঘাড়ে আমাদের পক্ষে সেলাই করা সম্ভব না । হাত ও বুকেও একাধিক সেলাই দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে পাইকগাছা থানার কর্তব্যরত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে এসআই মনিরুজ্জামানকে হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, এ প্রতিবেদনে অভিযুক্তের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ভুক্তভোগী পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা