• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

TANDRA DAS / ১২ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: আশ্বাস প্রকল্পের আওতায় কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিটিআইপি) অ্যাক্টভিস্টিদের ত্রৈমাসিক সভা ২৫ এপ্রিল শনিবার খুলনা রূপান্তর ট্রেনিং সেন্টারে জেলা সিটিআইপি সদস্য মো: আলভী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
সিটিআইপি সদস্য আয়শা আক্তার মেঘলার সঞ্চলনায় পূর্বের কাজের পর্যালোচনা, মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে সমস্যা, অর্জন, ও শিক্ষণীয় দিক সমূহ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল ঘোষ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটিআইপি সদস্য প্রোমী আক্তার লিজা, মাবিয়া খাতুন, আকিব হোসেন, তন্দ্রা দাস ও মো: ওয়াহেদ মোড়ল প্রমুখ।
সভায় আগামী তিন মাসে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সারভাইভার সুরক্ষা এবং সেবা প্রাপ্তির ক্ষেত্রে এডভোকেসি’র ক্ষেত্র গুলো চিহ্নিত করে পরিকল্পনা করা হয়। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা