নিজস্ব প্রতিনিধি: আশ্বাস প্রকল্পের আওতায় কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিটিআইপি) অ্যাক্টভিস্টিদের ত্রৈমাসিক সভা ২৫ এপ্রিল শনিবার খুলনা রূপান্তর ট্রেনিং সেন্টারে জেলা সিটিআইপি সদস্য মো: আলভী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সিটিআইপি সদস্য আয়শা আক্তার মেঘলার সঞ্চলনায় পূর্বের কাজের পর্যালোচনা, মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে সমস্যা, অর্জন, ও শিক্ষণীয় দিক সমূহ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল ঘোষ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটিআইপি সদস্য প্রোমী আক্তার লিজা, মাবিয়া খাতুন, আকিব হোসেন, তন্দ্রা দাস ও মো: ওয়াহেদ মোড়ল প্রমুখ। সভায় আগামী তিন মাসে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সারভাইভার সুরক্ষা এবং সেবা প্রাপ্তির ক্ষেত্রে এডভোকেসি’র ক্ষেত্র গুলো চিহ্নিত করে পরিকল্পনা করা হয়। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।