• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

র‍্যাবের অভিযানে সাতক্ষীরার নলতা থেকে ৩৯৮ বোতল ফেনন্সিডিলসহ গ্রেপ্তার ৩

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৪২১ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরা কালিগঞ্জের নলতায় র‍্যাব-৬ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনন্সিডিলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টায় কালিগঞ্জ উপজেলার নলতা বাজারের সানি মার্কেটের দ্বিতীয় তলায় একটি দোকানে এ অভিযান চালানো হয়।
র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে চোরাইপথে আসা ফেনন্সিডিলের একটি বড় চালান রাজধানী ঢাকায় পাচারের পরিকল্পনার খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বস্তাবন্দি অবস্থায় ৩৯৮ বোতল ফেনন্সিডিল উদ্ধার করা হয়। এসম ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ব্রজপাটুলি গ্রামের কুখ্যাত মাদক কারবারি জাহাঙ্গীর হোসেন (৩৮), সানি মার্কেটের কেয়ারটেকার খামারপাড়ার আব্দুল গফফার (৬২), এবং নৈশপ্রহরী শীতলপুরের অমল সরকার (৫৫)। অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
ঘটনার পর র‍্যাব সদস্য ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা