আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
র্যাবের অভিযানে সাতক্ষীরার নলতা থেকে ৩৯৮ বোতল ফেনন্সিডিলসহ গ্রেপ্তার ৩
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৫
শেখ ফারুক
সাতক্ষীরা কালিগঞ্জের নলতায় র্যাব-৬ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনন্সিডিলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টায় কালিগঞ্জ উপজেলার নলতা বাজারের সানি মার্কেটের দ্বিতীয় তলায় একটি দোকানে এ অভিযান চালানো হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে চোরাইপথে আসা ফেনন্সিডিলের একটি বড় চালান রাজধানী ঢাকায় পাচারের পরিকল্পনার খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বস্তাবন্দি অবস্থায় ৩৯৮ বোতল ফেনন্সিডিল উদ্ধার করা হয়। এসম ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ব্রজপাটুলি গ্রামের কুখ্যাত মাদক কারবারি জাহাঙ্গীর হোসেন (৩৮), সানি মার্কেটের কেয়ারটেকার খামারপাড়ার আব্দুল গফফার (৬২), এবং নৈশপ্রহরী শীতলপুরের অমল সরকার (৫৫)। অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
ঘটনার পর র্যাব সদস্য ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.