• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

মাগুরায় অভিযানে চাঞ্চল্যকর জোড়া-হত্যা মামলার ২য় আসামি আলম মোল্যাকে আটক করেছে র‍্যাব-৬

খুলনাভিশন ডেক্স। / ৮৪ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

নিউজ ডেক্স

মাগুরায় চাঞ্চল্যকর জোড়া-হত্যা মামলার ২য় আসামি আলম মোল্যাকে মাগুরা সদর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করেছে র‍্যাব-৬।
মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী ও আসামিরা প্রতিবেশি এবং পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে গত ১৯ মে আনুমানিক রাত ১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্যান্য আসামীদের সহায়তায় ১নং আসামি চাকু দিয়ে শিপন শেখ, মিজান শেখ ও হাসান শেখকে আঘাত করে। পরবর্তীতে আহতদের মাগুরা হাসপাতালে নেওয়া হলে হাসান শেখকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং বাকি দুইজনকে ঢাকায় পাঠানো হয়। পরে সেদিন রাত ১০টা ৪০ মিনিটের দিকে শিপন শেখও মৃত্যুবরণ করেন। এরপর ভিকটিম হাসান শেখের মা মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং র‌্যাব-৬ আসামিদের আটকে চেষ্টা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় বুধবার (০৪ জুন) রাত ১টা১৫ দিকে র‌্যাব-৬, ঝিনাইদহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিম শিপন শেখ ও হাসান শেখদ্বয়ের জোড়া হত্যা মামলার ০২ নং আসামি

মাগুরার আলমখালী বাজার এলাকা থেকে মৃত সামাদ মোল্লার ছেলে আলম মোল্যা (৫৫)কে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ আটক করে।
আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা