আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
মাগুরায় অভিযানে চাঞ্চল্যকর জোড়া-হত্যা মামলার ২য় আসামি আলম মোল্যাকে আটক করেছে র্যাব-৬
প্রকাশের তারিখঃ ৪ জুন, ২০২৫
নিউজ ডেক্স
মাগুরায় চাঞ্চল্যকর জোড়া-হত্যা মামলার ২য় আসামি আলম মোল্যাকে মাগুরা সদর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করেছে র্যাব-৬।
মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী ও আসামিরা প্রতিবেশি এবং পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে গত ১৯ মে আনুমানিক রাত ১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্যান্য আসামীদের সহায়তায় ১নং আসামি চাকু দিয়ে শিপন শেখ, মিজান শেখ ও হাসান শেখকে আঘাত করে। পরবর্তীতে আহতদের মাগুরা হাসপাতালে নেওয়া হলে হাসান শেখকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং বাকি দুইজনকে ঢাকায় পাঠানো হয়। পরে সেদিন রাত ১০টা ৪০ মিনিটের দিকে শিপন শেখও মৃত্যুবরণ করেন। এরপর ভিকটিম হাসান শেখের মা মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং র্যাব-৬ আসামিদের আটকে চেষ্টা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় বুধবার (০৪ জুন) রাত ১টা১৫ দিকে র্যাব-৬, ঝিনাইদহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিম শিপন শেখ ও হাসান শেখদ্বয়ের জোড়া হত্যা মামলার ০২ নং আসামি
মাগুরার আলমখালী বাজার এলাকা থেকে মৃত সামাদ মোল্লার ছেলে আলম মোল্যা (৫৫)কে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ আটক করে।
আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.