• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Headline
পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ  বিজেপিসির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫ এক্স ক্রিকেট এসোসিয়েশন এর সংবর্ধনা প্রস্তুতি সভা 

নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ

খুলনা ভিশন ডেক্স / ৮১ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

মো: হাছিব সরদার,

মোংলা সংবাদদাতা: বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমার শক্র যে, আমার বিপক্ষে যে নির্বাচন করছে বা আরেক দল করছে তার নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমার। নির্বাচিত হলে এ জনপদে যত মানুষ বসবাস করে সবার নিরাপত্তা আমি নিশ্চিত করবো। আগামী ১৩ ফেব্রুয়ারী থেকে এই জনপদের প্রত্যেকটা মানুষ যারা বাহির আছে, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে, তারা সবাই এসে নিজ নিজ পরিবারের সাথে বসবাস করবে। এটা আমি নিশ্চিত করবো। আর যদি কেউ কোন ধরণের অপরাধ করে তার বিচার আইন অনুযায়ীই হবে।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তুম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন,
চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহ আলম শেখ,  উপজোলা যুবদলের সদস্য সচিব সুজন মোল্লা, পৌর বিএনপি নেতা মাহমুদ রিয়াদ, পৌর যুবদলের সদস্য সচিব এম,এ কাশেম ও চাঁদপাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপি নেত্রী আয়েশা আক্তার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা