আজ
|| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ
প্রকাশের তারিখঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬
মো: হাছিব সরদার,
মোংলা সংবাদদাতা: বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমার শক্র যে, আমার বিপক্ষে যে নির্বাচন করছে বা আরেক দল করছে তার নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমার। নির্বাচিত হলে এ জনপদে যত মানুষ বসবাস করে সবার নিরাপত্তা আমি নিশ্চিত করবো। আগামী ১৩ ফেব্রুয়ারী থেকে এই জনপদের প্রত্যেকটা মানুষ যারা বাহির আছে, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে, তারা সবাই এসে নিজ নিজ পরিবারের সাথে বসবাস করবে। এটা আমি নিশ্চিত করবো। আর যদি কেউ কোন ধরণের অপরাধ করে তার বিচার আইন অনুযায়ীই হবে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তুম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন,
চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহ আলম শেখ, উপজোলা যুবদলের সদস্য সচিব সুজন মোল্লা, পৌর বিএনপি নেতা মাহমুদ রিয়াদ, পৌর যুবদলের সদস্য সচিব এম,এ কাশেম ও চাঁদপাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপি নেত্রী আয়েশা আক্তার।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.