খুলনা নিউমার্কেটের শ্যামা ডাইমন্ডস জুয়েলারিতে রাত আনুমানিক ৮টার দিকে ১০ থেকে ১২ জন যুবক অস্ত্রসহ ঢুকে পড়ে। অস্ত্রের মুখে দোকান লুটের চেষ্টা চালানো হলে জরুরি অ্যালার্ম বাজানো হয়।
অ্যালার্মের শব্দে আশপাশের জুয়েলারি দোকানের মালিক ও কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দস্যুরা পিছু হটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে পুরো নিউমার্কেট এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা যাচাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ীরা জানান, নিউমার্কেটের ৬৭ বছরের ইতিহাসে এটাই প্রথম জরুরি অ্যালার্ম বাজানোর ঘটনা।