• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৩৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

আবু-হানিফ, (বাগেরহাট)প্রতিনিধিঃ

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জব্দ করা হয়েছে জালসহ ৫টি নৌকা।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে আটক জেলেদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায়ের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে শেলারচর টহল ফাঁড়ির বনাঞ্চলের চানমিয়ার খালে তিনটি জেলে নৌকাসহ ৬ জেলে এবং কালামিয়ার খালে দুটি নৌকাসহ ৪ জেলেকে আটক করেন। আটককৃত জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যের খালে মাছ ধরার প্রস্তুতি নিয়েছিল। আটক জেলেদের মধ্যে ৮ জনের বাড়ি খুলনার কয়রা ও ২ জেলের বাড়ি শরণখোলায় বলে বনরক্ষীরা জানান।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, “সুন্দরবনের অভয়ারণ্যে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে মামলার আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে” বলে ডিএফও জানান


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা