• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ ৪ জন আটক, মোবাইল কোর্টে শাস্তি

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর ব্যুরো

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার বিকেলে যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানান, প্রথম অভিযানে বিকেল ৪টার দিকে সদর উপজেলার খামার বাগডাঙ্গা এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো. রাসেল (৪০)কে আটক করা হয়।। উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীন তাকে ২১ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দ্বিতীয় অভিযানে বিকেল বিকেল সাড়ে চারটার দিকে নতুন খয়েরতলা এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল হাসান (৪৫)কে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা রাফিজা খাতুনের প্রসিকিউশনে তাকে ৩০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তৃতীয় অভিযানে একই এলাকার মো. রবিউল ইসলাম (৪৫)কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে তাকে ২৮ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শেষ অভিযানে বিকেল পৌনে পাঁচটার দিকে নতুন খয়েরতলা এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো. আলামিন হোসেন (১৯) কে আটক করা হয়। তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের একটি সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যশোরকে মাদকমুক্ত করতে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা