• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name / ৩১৯ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার বটিয়াঘাটা উপজেলাধীন ১নং জলমা ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে সাচিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের বাস্তবায়নে আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব পার্থ রায় মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাব নুরুল ইসলাম বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ।

ভিডিও প্রদর্শনীতে (প্রজেক্টর মাল্টিমিডিয়ার মাধ্যমে) গ্রাম আদালতের গুরুত্ব, এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য মামলা, সদস্যদের দায়িত্ব ও কর্তব্যসহ আদালতের সামগ্রিক কার্যপ্রণালী নিয়ে নির্মিত নাটক প্রদর্শন করা হয়।
নাটকের মাধ্যমে গ্রামীণ জনগণের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে জনপ্রিয় করার উদ্দেশ্য তুলে ধরা হয়।

 

প্রদর্শনী শেষে উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে গ্রাম আদালত বিষয়ক ১০টি প্রশ্নের উত্তর পর্ব পরিচালনা করা হয় এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১০ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিনুর রহমান, উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা