• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে আকরামুজ্জামান সভাপতি, ফরহাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৪৪ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর ব্যুরো

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিজয়ী হয়েছেন।এর আগে তারা একই পদে নির্বাচন করে জয়ী হন। রোববার (আজ) অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সভাপতি পদে আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম আইউব পেয়েছেন ২৪ ভোট।
সহ-সভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৫২ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন ১৩ ভোট।
যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর ৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, গালিব হাসান পিন্টু পেয়েছেন ২৯ ভোট।
দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩০ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ৩৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী এম এ রহমান পেয়েছেন ২০ ভোট।
নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন সাইফুল ইসলাম সজল । আর তাকে সহযোগিতা করেন সহযোগী হিসেবে সদস্য ছিলেন আব্দুল্লাহ হোসাইন ও কাজী আশরাফুল আজাদ।#

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা