• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে ঝুলে মারা গেল বিপন্ন লজ্জাবতী বানর

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৩৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাও এলাকার সাইটুলা খামার প্রজেক্ট–২-এ বিদ্যুতের তারে আটকে গিয়ে একটি “লজ্জাবতী বানর (Slow Loris)” এর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সকালে প্রকল্পের ম্যানেজার ফাউন্ডেশনকে ফোন করে জানান যে একটি লজ্জাবতী বানর বিদ্যুতের তারে ঝুলে রয়েছে। খবর পেয়ে স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও লিটন দেব ঘটনাস্থলে পৌঁছান। তারা গিয়ে দেখতে পান বানরটি বিদ্যুতের তারে ঝুলে আছে এবং জীবনের শেষ সময় পার করছে।

মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে দুঃখজনকভাবে প্রাণ হারায় বিপন্ন এই প্রাণীটি।
বিশেষজ্ঞরা জানান, মৃত লজ্জাবতী বানরটির গলায় একটি “ট্র্যাকিং ডিভাইস” ঝোলানো ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে—এটি পূর্বে গবেষণার উদ্দেশ্যে মুক্ত করে দেওয়া হয়েছিল।
ঘটনার পর মৃত লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
স্থানীয় পরিবেশবাদীরা বলেন, বিপন্ন প্রাণীর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং এটি বন ও জীববৈচিত্র্য রক্ষায় আরও সচেতন হওয়ার একটি বড় বার্তা।
তারা বিদ্যুৎ সংস্থার দ্রুত পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে আরও পরিকল্পিত উদ্যোগ গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা