• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গাজায় সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ৮১ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কাজী আতিক

গাজায় সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাবের সামনে খুলনায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে ও অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক বলেন, সাংবাদিক ও গণমাধ্যমকে লক্ষ্য করে সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজায় সাংবাদিকদের হত্যাযজ্ঞ শুধু সাংবাদিক সমাজকেই নয়, বরং বিশ্বব্যাপী মুক্ত গণমাধ্যম ও তথ্যাধিকারের ওপর গভীর প্রভাব ফেলেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে বলেন, গাজার সাংবাদিক হত্যার ঘটনায় আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ জরুরি। তিনি ঢাকায় প্রেসক্লাবের সামনে, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার সাম্প্রতিক ঘটনাও তুলে ধরেন এবং এ বিষয়ে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক এইচএম আলাউদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু তাদের জীবনকে বিপন্ন করছে না, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্যাধিকারের ওপরও হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, গাজায় হত্যাযজ্ঞ এবং দেশে সাংবাদিক নির্যাতন প্রমাণ করছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে মুক্ত সাংবাদিকতা ও সত্য প্রকাশের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে।
মানববন্ধন শেষে বক্তারা একত্রিতভাবে ঘোষণা দেন, সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হামলা বন্ধ না হলে মুক্ত সাংবাদিকতা, তথ্যের স্বাধীনতা এবং গণতন্ত্রের ভিত্তি চরম হুমকির মুখে পড়বে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা