• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাট লঞ্চ ঘাটে ঝুপড়ি ঘরে থাকা সেই দেলোয়ার-রহিমা দম্পতির পাশে ইউএনও

বাগেরহাট প্রতিনিধি / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে চরম দারিদ্র‍্যের মাঝে ৪৫ বছরের দাম্পত্য জীবন পার করা সেই দেলোয়ার-রহিমা দম্পতির পাশে দাঁড়ালেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শহরের লঞ্চঘাট এলাকায় ওই দম্পতির ঝুপড়ি ঘরে গিয়ে চাল, ডাল ও তেলসহ প্রাথমিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় ইউএনওর সঙ্গে স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন,বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে থাকা দেলোয়ার-রহিমা দম্পতিকে চাল, ডাল ও তেলসহ প্রাথমিক সহায়তা দিয়েছি।
যেহেতু তাদের মূল বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়, সে কারণে তাদের জন্য একটি সরকারি ঘর বরাদ্দের বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।
তিনি আরো বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমে যখন অভাবের তাড়নায় স্ত্রী-সন্তানসহ আত্মহত্যা কিংবা সংসার ভাঙার খবর প্রায়ই শিরোনাম হয়, তখন রহিমা-দেলোয়ার দম্পতি আমাদের জন্য ভিন্ন একটি দৃষ্টান্ত। দারিদ্র‍্যরে মধ্যেও তারা কখনও একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। নতুন প্রজন্মের দম্পতিদের জন্য তারা নিঃসন্দেহে এক অনুকরণীয় উদাহরণ।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা