• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মধ্যরাতে বিএনপি নেতা ফরিদ মোল্লার বাড়িতে যৌথবাহিনীর অভিযান

খুলনা ভিশন ডেক্স। স্টাফ রিপোর্ট / ১০২ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

খুলনা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে অভিযান শুরু করে যৌথবাহিনীর সদস্যরা। চলে রাত ১ টা পর্যন্ত। দেড় ঘন্টার অধিক সময় অভিযানে তাকে না পেয়ে খালি হাতে ফিরে যায় যৌথবাহিনীর সদস্যরা। অভিযানের বিষয়টি প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা স্বীকার করলেও তারা কোন বক্তব্য দিতে রাজি হয়নি। তবে বৃহস্পতিবার সকাল থেকে মোল্লা ফরিদ আহমেদের বাড়িতে যৌথবাহিনীর অভিযান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।।

একটি সূত্র জানায়, গেল বছরের ৫ আগস্টের পর থেকে বেপরোয়া হয়ে ওঠেন খুলনা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ । তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। খানজাহান আলী হকার্স মার্কেটের দোকান দখল ও দোকান মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে বুধবার রাত সাড়ে ১১ টার থেকে শুরু হয়ে অভিযান চলে ১টা পর্যন্ত। তাকে না পেয়ে খালি হাতে ফিরে যায় যৌথবাহিনীর সদস্যরা। রাতে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুমের কাছে খোঁজ নিতে ফোন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

উল্লেখ্য মোল্লা ফরিদ আহমেদের বিরুদ্ধে ১১ এবং ১২ আগস্ট খুলনা সোনাডাঙ্গা মডেল থানা এবং সদর থানায় দু’টি সাধারণ ডায়েরী হয়। ওই জিডির বিপরীতে খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপংকার দাশ স্বাক্ষরিত পত্রে আটকাদেশ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত চাওয়া হয়। এরপর খুলনা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। কিন্তু তাকে না পেয়ে খালি হাতে ফিরে যায় যৌথবাহিনীর সদস্যরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা