• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ দুই হরিণ শিকারী আটক

ডেক্স নিউজ / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পূর্ব সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯আগস্ট) সকালে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন বনরক্ষীরা। অভিযানকালে ট্রলার চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হন এক শিকারী।
আটক শিকারীরা হলেন, বরগুনা সদরের খাজুরতলা গ্রামের সোবাহান গাজীর ছেলে আলামিন গাজী (৪০) এবং পাথরঘাটা উপজেলার লাকুড়তলা গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে শাহিন গাজী (৩০)। এছাড়া পলাতক শিকারী বরগুনা ফেরীঘাট এলাকার আজিজ প্রকাশ ওরফে পিলার আজিজ (৩৮) বলে জানিয়েছে বন বিভাগ।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ডিমের চরে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি চলছিলো শিকারীদের। এমন সময় কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে দুই জনকে আটক করেন। এসনয় ট্রলার চালিয়ে শিকারীদলের এক সদস্য পালিয়ে যান।
এসিএফ রানা দেব আরো জানান, আটক শিকারীদের স্বীকারোক্তিতে বনের মধ্য থেকে বিপুল পরিমাণ নাইলনের সুতার ফাঁদ উদ্ধার করা হয়। আটক শিকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

ক্যাপশনঃ পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের ডিমের চর থেকে মঙ্গলবার আটক দুই শিকারী##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা