• শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসে যুবলীগ নেতা গ্রেফতার

ডেক্স নিউজ / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক মাস পর চলমান রাজনৈতিক অস্থিরতার সময় রাজধানীর ধানমন্ডি ৩২’র এই ভবনটি বিক্ষোভকারীরা গুঁড়িয়ে দেন। সেই ভবন দেখতে গেলে বুধবার (৩০ জুলাই) রাত সোয়া ১০টার দিকে ঢাকার ধানমন্ডি ৩২ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।


গ্রেফতার ইয়াসিন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও বড় মেয়ের জামাতা। এ ছাড়াও তিনি বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে বিগত প্রায় দেড় যুগ ধরে দায়িত্ব পালন করেছেন। ইয়াসিন নিষিদ্ধ সংগঠন পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, যুবলীগ নেতা ইয়াসিনকে ঢাকার ধানমন্ডি থানার পুলিশ গ্রেফতার করেছে বলে শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

যুবলীগ নেতা ইয়াসিন গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে ফেনী মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার ঘটনায় মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা