কাজী আতিক
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে নগরীর নিরালা কাঁচা বাজারের পাশে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ওই যুবক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯ টার কিছুক্ষণ পর নিরালা এলাকা থেকে একটি দুর্ঘটনার খবর জানিয়ে থানায় ফোন দেওয়া হয়। রাতে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতালে খবর নিয়ে জানা যায় ওই যুবক মারা গেছেন। দুর্বৃত্তরা ছুরিকাঘাত করলে ওই যুবক মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর জেনে পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কি কারণে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।