• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত উদ্ধার, ২ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৫৬ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কাজী আতিক

খুলনার অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত উদ্ধার, ২ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
রোববার(১৩জুলাই) সন্ধ্যা ৭টার দিকে খুলনা থানাধীন ৪নং ঘাট এলাকা থেকে খুলনা খাদ্য অধিদপ্তরে পরিদর্শক পদে কর্মরত সুশান্ত কুমার মজুমদারকে জোরপূর্বক ট্রলারে তুলে নিয়ে যায় কতিপয় দুর্বৃত্ত। এ ঘটনায় খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন বেশ কয়েকদিন যাবত তার স্বামী সুশান্ত কুমার মজুমদারের নিকট অপহরণকারীরা ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। সুশান্ত চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হত্যা করে ভৈরব নদীতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে অপহরণকারীরা।
আসামীরা সুশান্তকে অপহরণ করে নেওয়ার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং ফোন করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ফোনকলের সূত্র ধরে পুলিশ অপহৃত ভিকটিম এবং আসামীদের অবস্থান সনাক্ত করে খুলনা মহানগর পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা জেলার তেরখাদা থানাধীন আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হতে অপহৃত ভিকটিম সুশান্ত কুমার মজুমদারকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ অপহরণ চক্রের সাথে জড়িত ১) আলমগীর কবির (৪৮), পিতা-মোঃ মইনুদ্দিন বিশ্বাস, সাং-আইচগাতি, থানা-রুপসা, জেলা-খুলনা এবং ২) মুসা খান (২৮), পিতা-মোঃ মালেক খান, সাং-শিরগাতী, থানা-রুপসা, জেলা-খুলনাদ্বয়কে রূপসা থানা এলাকা থেকে আটক করেছে। অপহরণকারীদের বিরুদ্ধে খুলনা সদর থানার মামলা নং-১৬, আজ ১৪ জুলাই ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। অন্যান্য আসামীদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা