• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তিনটি পৃথক অভিযানে ৩জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ১১০ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নিউজ ডেক্স
র‍্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুন ২০২৫ তারিখ ১৮৪০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন রেলগেট পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আশিকুর রহমান ৥ বাবু (২৯), পিতা-জালাল মন্ডল ৥ টাক জালাল, সাং- রেলগেট পশ্চিম পাড়া এ/পি নতুন উপশহর সি ব্লক বাসা নং ২৪৫ কাজী সালাউদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে গ্রেফতার করে এবং একই তারিখ ১৭৩০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন পুলেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি শফিয়ার রহমান ৥ সুমন (২৫), পিতা-মোতালেব হোসেন, সাং-মন্ডলগাতী পূর্বপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে গ্রেপ্তার করে। তাছাড়া, ১৫৩৫ ঘটিকায় পৃথক আরেকটি অভিযানে সাতক্ষীরা জেলার সদর থানাধীন আমতলা মোড় এলাকা হতে পর্নোগ্রাফি মামলার এজাহারভূক্ত পলাতক আসামি মোঃ আব্দুল কাদের (৩৫), পিতা-এলাহিবক্স গাজী, সাং-মুকুন্দ মধুসুদনপুর, থানা কালিগঞ্জ্ জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা