• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় সবুজ হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে র‍্যাব-৬

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১২৮ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

কাজী আতিক

খুলনার সোনাডাঙ্গা থানা এলাকা থেকে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে আটক করেছে র‌্যাব-৬।
ঘটনার পর্যালোচনায় জানা যায়, ভিকটিম সবুজ হাওলাদার পেশায় ওয়াসার শ্রমিক। পূর্বের ন্যায় ঘটনার দিন গত ০২ জুন ভিকটিম ও তার বন্ধু মোঃ রানা খান বাসায় ফেরার সময় সোনাডাঙ্গা আবাসিক এলাকার ময়লাপোতা নূরানী মহল্লাস্থ মোল্লার কাঠের গোল্লার সামনে পৌঁছালে মামলার অন্যান্য আসামির সহযোগীতায় ১নং আসামি কথা আছে বলে পথ রোধ করে। কথা বলার একপর্যায়ে ভিকটিমের সাথে আসামিদের ধস্তাধস্তি হলে ০১ নং আসামির কোমড়ে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বুকের মাঝখানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তার বন্ধু পালিয়ে যায়। ভিকটিম সবুজের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ০৩ জুন ২০২৫ তারিখ আনুমানিক রাত্র ০০৪০ ঘটিকায় ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এরপর ভিকটিম সবুজ হাওলাদারের পিতা বাদী হয়ে ঘটনার সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত বিষয়টি জানার পর হতে র‌্যাব-৬, খুলনা আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ১৪ জুন ২০২৫ তারিখ আনুমানিক ১৪৫৫ ঘটিকার সময় র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনা সোনাডাঙ্গা মডেল থানাধীন গ্রামীন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার প্রধান আসামি মোঃ সজিব আহমেদ ভাগিনা সজিব (২০), পিতা- মোঃ কবির আহমেদ, মাতা- জহুরা বেগম, সাং- আইজগাতি, বড় মন্দির, থানা- রূপসা, জেলা- খুলনাকে গ্রেফতার করে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি, খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা