• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নিউজ ডেক্স

খুলনা মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪জুন)সকাল ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

শুরুতে বিগত সভার সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অত:পর খুলনা মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা বিআরটিএ, খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রতিনিধি এবং খুলনা বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
আলোচনায় বাস টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা এবং সড়ক পথে চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ী চলাচল বন্ধকরণ ও মেরামতের ওয়ার্কশপসমূহে ঈদের আগে হতে মোবাইল কোর্ট পরিচালনা। ধারণ ক্ষমতার অতিরিক্ত মালামাল/যাত্রী পরিবহন না করা। পণ্যবাহী গাড়ীতে যাত্রী পরিবহন প্রতিরোধ করা। নির্ধারিত স্থান ব্যতিত পার্কিং না করা এবং যত্রতত্র স্থানে যাত্রী উঠানামা না করা। সড়কের উভয় পাশে অস্থায়ী/ভাসমান বাজার অপসারণ করা। নসিমন, করিমন, ইজিবাইক ইত্যাদি থ্রি-হুইলার যানবাহন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ নিশ্চিত করার বিষয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সকলের নিজ নিজ জায়গা থেকে সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের সাথে সমন্বিত প্রয়াসের মাধ্যমে দায়িত্ব পালন করলে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা মেট্রোপলিটন এলাকার সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা