• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় র‍্যাবের অভিযান, জরিমানা ২০ হাজার

খুলনা মিশন ডেক্স। কাজী আতিক / ১৭৯ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৬। মঙ্গলবার(২ জুন) বেলা ৩টায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, কারখানাটিতে নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। মিষ্টির উপকরণ ও তৈরি পণ্যের আশপাশে সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থাই ছিল না। এতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির আশঙ্কা দেখা দেয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিন উদ্দীন মো. জিয়াদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে অর্থদণ্ডের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ দ্রুত পরিষ্কার করে মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা