• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে মহাসড়কে র‌্যাবের নিরাপত্তা জোরদার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৮২ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

নিউজ ডেক্স

আসন্ন ঈদ-উল-আযহা’কে সামনে রেখে মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬।

মহাসড়কে চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে যাতে ডাকাতি, ছিনতাইসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা যায়।

তাছাড়া, র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকাধীন ঢাকা-খুলনা মহাসড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ যে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোষ্ট ও বিশেষ টহল পরিচালনা করা অব্যাহত থাকবে।

এরই অংশ হিসেবে র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় ডাকাতি ও ছিনতাই রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোষ্ট ও টহলের পাশাপাশি রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। দায়িত্বপূর্ণ জেলাসমূহে ২৯ মে রাত ১০ টা হতে ভোর রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে মহাসড়কসমূহে বিশেষ নিরাপত্তামূলক চেকপোষ্ট স্থাপন করা হয়। তাছাড়া, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

র‍্যাব-৬ এর অধিনায়ক, কমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন, জিএনপিপি, বিএন বলেন, “র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় হাইওয়েতে ডাকাতি ও ছিনতাই রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ চেকপোষ্টের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।”

সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব-৬ সদা প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা